হাসপাতালে কিভাবে স্বাস্থ্য সেবা পাবো ?
আমি ভাড়া বাসায় থাকি।বাসা নাম্বার ৮৪০ মধ্য মনিপুর। এক সপ্তাহ যাবত বাসায় পানির সমস্যা। আশা করি সমাধান পাব।
কল্যানপুর নুতন বাজার বাইতুন নূর মসজিদে রোড এলাকায় কোন সুআরেজ লাইন নেই । তবে রাস্তার দুই পাশে পানি সরার জন্য ড্রেন রয়েছে । উক্ত ড্রেন ময়লাতে ভরে যাওয়ার কারণে ড্রেন দিয়ে কোন পানি সরে যায় না । যে কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে । রাস্তার দুই পাশের বাড়ি গুলোতে গন্ধ এ বসবাস করা দুরহ হয়ে পড়েছে । আপাতত ড্রেনটি পরিস্কার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে অত্যন্ত কৃতজ্ঞ হব ।
কল্যানপুর এলাকায় প্রচন্ড মশা, এখানে বহুদিন যাবত মশার ঔষধ ব্যবহার করা হচ্ছে না, দয়া করে এ বিষয়ে সমাধান দেওয়ার চেষ্টা করুন।
১১ নং ওয়ার্ডের কল্যাণপুর ২ নং ও ৩ নং রোডের অবস্থা দীর্ঘ দিন ধরে খারাপ, ২ নং রোডের সংস্কারের কাজ চলমান ধীর গতিতে, জনদুর্ভোগ চরমে পৌঁছে গেছে, খুব দ্রুত সমাধান চাই
কল্যাণপুর ১১ নম্বর রোডে পথচারীর কাছ থেকে ছিন্তাই করেছে।
এলাকায় পানি পাওয়া যাচ্ছে না